ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা থেকে প্রয়াত মান্না, দিতি, সোহেল চৌধুরীর মতো মেধাবী শিল্পীদের পেয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এছাড়া মিশা সওদাগর, আমিন খান, অমিত হাসানের মতো জনপ্রিয় চলচ্চিত্র তারকারাও এসেছেন এই প্রতিযোগিতা থেকেই। ১৯৮৪, ১৯৮৬, ১৯৯০ সালের প্রায় ২৮ বছর পর আবার শুরু হচ্ছে ‘নতুন মুখের  সন্ধানে-২০১৮’।

বিএফডিসির সহযোগিতায় নতুন নায়ক-নায়িকার পাশাপাশি প্রতিভাবান পার্শ্ব-অভিনেতা, অভিনেত্রীসহ মোট ৭টি ক্যাটাগরিতে পুরো বাংলাদেশ থেকে শিল্পীদের খুঁজে বের করা হবে এবার। মূলত চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এই রিয়েলিটি শোর শুভ সূচনা হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল দুপুরে ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠানের টিভি পার্টনার ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে বাংলাদেশ পরিচালক সমিতির চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা আলমগীর, ফারুক, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশীদ, অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ এর টিভি রিলেয়িটি শোর দায়িত্বে এশিয়ান টিভি এবং ব্যবস্থাপনায় থাকবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘অফট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিং’ ও ‘টিম ইঞ্জিন’। অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, বর্তমানে চলচ্চিত্রে শিল্পী সংকট কাটানোর জন্যই দীর্ঘদিন পর আবারো ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

১লা সেপ্টেম্বর থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা আগ্রহী তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, রেজি. ফিসহ সকল বিষয় পরিচালক সমিতির তত্ত্বাবধানে করা ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ নামের ওয়েবসাইটে বিস্তারিত তুলে ধরা হবে। চুক্তি স্বাক্ষর এবং লোগো উন্মোচন পর্ব হলো আজ। এরপর আমরা বেশ বড় আয়োজন করে আবারো এ প্রতিযোগিতার বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’

আপডেট টাইম : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮