ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হাওর অঞ্চলকে আগাম বন্যা সহিষ্ণু এলাকা হিসেবে গড়ে তুলতে হবে : ত্রাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
  • ৪৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, বলেছেন, প্রাকৃতিক নিয়ামকের সাথে আর্থসামাজিক বিষয়ক কারণ যেমন হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা, সঠিক সময়ে বাধনির্মাণ ও মেরামত না হওয়া, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাবসহ নানাবিধ কারণ দুর্যোগ ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে। এ ঝুঁকি নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘হাওর এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার কারণ চিহ্নিতকরণ ও ভবিষৎ করণীয় নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওর এলাকায় আকস্মিক বন্যার কারণ চিহ্নিতকরণ ও ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর/দপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গুরুত্বপূর্ণ অনেকগুলো সুপারিশও করেছে।

ত্রাণমন্ত্রী বলেন, হাওর অঞ্চল বাদ দিয়ে টেকসই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠন সম্ভব নয়। অন্যান্য এলাকার তুলনায় এ এলাকা সার্বিক উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ বিশাল জনগোষ্ঠীকে রক্ষা করতে নিবিড় ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এজন্য বিজ্ঞানী, গবেষক ও পরিকল্পনাবিদদের কাজ করতে হবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের সুচিন্তিত মতামত ও সুপারিশ এ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। আপনাদের বাস্তবমুখী ও বাস্তবায়নযোগ্য গবেষণা ও সুপারিশ সরকার বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে।

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের সভাপতিত্বে জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, ড. আইনুন নিশাত, ইমিরিটাস অধ্যাপক, ব্রাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপকগণ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হাওর অঞ্চলকে আগাম বন্যা সহিষ্ণু এলাকা হিসেবে গড়ে তুলতে হবে : ত্রাণমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮