ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তখন বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৫৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সময় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত ড. অনুপম সেন। তিনি বলেন, ‘একসময় ইংল্যান্ড পৃথিবীর অর্ধেক শাসন করেছিল। অস্ট্রেলিয়া, ভারত, জার্মান প্রভৃতি ইংল্যান্ডের কলোনি ছিল। বাংলাদেশও ছিল অনুরূপ।

‘কিন্তু ১৭৫৭ সালে নবাব সিরাজদ্দৌলার পতন ঘটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশকে ইংল্যান্ডের কলোনিতে পরিণত করে, তখন বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ।

ইস্ট ইন্ডিয়া কম্পানি বাংলাদেশকে ইংল্যান্ডের কলোনিতে পরিণত করার মাত্র তিন বছরের মধ্যে এই দেশের তৎকালীন ৫০০ কোটি পাউন্ডের সম্পদ ইংল্যান্ডে পাচার করে।’-যোগ করেন  অনুপম সেন। তিনি গতকাল মঙ্গলবার নগরের জিইসি মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেন ইংরেজি ভাষা সম্পর্কে বলেন, ‘পৃৃথিবীর প্রায় ১০০ কোটি মানুষ বর্তমানে ইংরেজি ভাষায় কথা বলে। বিশ্ববাণিজ্যে, বিশ্বের বড়ো বড়ো কম্পানি ও প্রতিষ্ঠানসমূহে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়।’

২৬তম ব্যাচ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহীত উল আলম। আরও বক্তব্য দেন সহকারী প্রক্টর আবদুর রহিম ও সহকারী অধ্যাপক কোহিনুর আকতার। ২৬তম ব্যাচের পক্ষ থেকে বক্তব্য দেন ইশতিয়াক হাসান ও উম্মে হাবিবা বৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সবুজ ভট্টাচার্য, সাবনিকা হক তিতিল, স্বাগত বিশ্বাস, নাজিফা নিধি ও শুভ দে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক সুমিত রায় চৌধুরী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তখন বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

আপডেট টাইম : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮