ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেষ মুহূর্তে ভেঙে গেল অভিনেতা মিঠুনের ছেলের বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
  • ৪৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমোর বিয়ে শেষ প‌র্যন্ত ভেঙে গেল। গতকাল শনিবার তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির অভি‌যোগ থাকায় এদিন তদন্তে হোটেলেই চলে আসে পুলিশ।

কিছু দিন আগেই এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার। তাঁরা মা স্পষ্ট জানিয়েছিলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়েটা আজই হবে। সেই মতো বিয়ের আসরও বসেছিল তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে।

বিলাসবহুল এই হোটেলটি মিঠুনেরই। সূত্রের খবর, আজ সেই হোটেলেই তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে গিয়েছেন কনেপক্ষ। পুলিশ সূত্রে সংবাদ মাধ্যমের খবর, পুলিশ ওই হোটেলে হানা দেওয়ার পরই কনেপক্ষ হোটেল ছেড়ে চলে ‌যায়। তেলেগু অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে মিমোর বিয়ের কথা ছিল।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ধর্ষণ ও জালিয়াতির মামলায় শনিবার মিঠুনের স্ত্রী ‌যোগিতা বালি ও ছেলে মিমোর আগাম জামিন মঞ্জুর করেন দিল্লির একটি আদালত। কিন্তু হোটেলে তদন্তকারীরা উপস্থিত হওয়ার পরেই বিয়ে বাতিল করে দিয়ে ফিরে যায় কনেপক্ষ।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে মিমোর বিরুদ্ধে।তার বিরুদ্ধে অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিলেন তিনি।

গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট মিমো ও ‌যোগিতা বালিকে আগাম জামিন দিতে অস্বীকার করে। ফলে ওই দুজনের গ্রেপ্তার এক প্রকার অবশ্যম্ভাবী ছিল।এদিকে জামিন অগ্রাহ্য হওয়ার পরই তারা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। তার পরেই শনিবার এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে মা-ছেলের জামিন মঞ্জুর করেন বিচারপতি আশুতোষ কুমার।-আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেষ মুহূর্তে ভেঙে গেল অভিনেতা মিঠুনের ছেলের বিয়ে

আপডেট টাইম : ০৪:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮