ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

আরমান অলিফের ‘অপরাধীর’ গানের ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ৬৪০ বার
হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা গান ‘অপরাধী’। নামি-দামী গায়কদের গানকে হারিয়ে দিয়েছে ইউটিউবে দেখা-শোনার ক্ষেত্রে। মাত্র আড়াই মাসে ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ হয়েছে মিউজিক ভিডিওটির। উঠে এসেছে ইউটিউবের গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘অপরাধী’র কথা ও সুর করেছেন আরমান আলিফ। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।
২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে অল্প বাজেটের মিউজিক ভিডিও ‘অপরাধী’। সংবাদমাধ্যমেও তেমন একটা খবরের শিরোনাম হয়নি আরমান আলিফের গানটি। কিন্তু ঠিকই শ্রোতারা খুঁজে নিয়েছেন। গানটির ভিউ এখন ১০ কোটি ১ লাখ ১৪ হাজারের বেশি।
শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘অপরাধী’। গানটি কাভার করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন টুম্পা খান। ভারতের এক শিল্পী তৈরি করেছেন পাল্টা গান।
‘অপরাধী’র সাফল্য নিয়ে আরমান আলিফ বললেন, ‘শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এছাড়া এই মুহূর্তে আসলে আমি আর কিছুই বলতে পারছি না। আমি সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এখন থেকে গানের প্রতি আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেল। আমার প্রতি সবার এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

আরমান অলিফের ‘অপরাধীর’ গানের ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ

আপডেট টাইম : ১১:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮