ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কূটনৈতিক জোন নিয়ে উদ্বিগ্ন রওশন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩২৩ বার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ঢাকায় কূটনৈতিক-পাড়া খ্যাত গুলশান ও বারিধারা ‘অরক্ষিত’ আখ্যা দিয়ে বলেছেন, ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আবারও ঢিলেঢালা হয়ে পড়ায় সেখানে অপরাধমূলক নানা ঘটনা ঘটেই চলেছে। সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল-আলি গুলিতে নিহত হওয়ার পর দূতাবাস পল্লীর নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হলেও সাম্প্রাতিক সময়ে আবার তা ঝিমিয়ে পড়েছে, তার প্রমাণ মিলে ইতালির নাগরিক তাবেলা সিজার খুন হওয়ার ফলে।
বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সহিংস ওই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত তদন্তের মাধ্যমে বর্বরোচিত হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনের সহায়তায় আসা উন্নয়নকর্মীর বিরুদ্ধে এ ধরনের অপরাধ যারা করেছে তা নিন্দনীয়। এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী অপরাধ হিসেবে অভিহিত করে দ্রুত তদন্তের মাধ্যমে বর্বরোচিত এই হত্যায় দোষীদের শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। একইসঙ্গে তাবেলার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করছে এবং সেটা বিশ্ব সমাজেও স্বীকৃত। আর এ ধারাবাহিকতা বজায় রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখা অপরিহার্য শর্ত। এ ক্ষেত্রে নাশকতা ও অন্তর্ঘাত বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কূটনৈতিক জোন নিয়ে উদ্বিগ্ন রওশন এরশাদ

আপডেট টাইম : ০৮:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫