ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

টাংগুয়ার হাওরপাড়ে ঈদ আনন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরবেষ্টিত সুনামগঞ্জের ভারতের খাসিয়া, মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটন স্থানগুলোতে পর্যটক ও স্থানীয় জনসাধারণের পদচারণায় মুখরিত। তবে সবচেয়ে আকর্ষণীয় তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, সীমান্ত লেক ও বারেকটিলা।

সারাবছরেই এই পর্যটন স্পটগুলো শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক  ব্যক্তি ও প্রকৃতিপ্রেমীদের সাথে স্থানীয় জনসাধরণের পদচারণায় মুখরিত থাকে। স্থানীয়রা জানায়, এখানে ঈদ উৎসব ছাড়াও ছুটির দিনে আসেন সহস্রাধিক পর্যটক। এখানে পর্যটন কেন্দ্র স্থাপন হবে বলে শুনছি, অথচ এখনো কোন কাজের লক্ষণ দেখছি না।

বেড়াতে আসা সৌরভ দাস, নাজির হোসেন, নাইম, মেহেদী হাসান ভুঁইয়াসহ অনেকেই জানান, এবার হাওরের বোরো ধান অকাল বন্যায় পানিতে ডুবে ক্ষতির কারণে হাওরপাড়ে ঈদের আনন্দ না থাকলেও এ তাহিরপুর উপজেলার পর্যটনসমৃদ্ধ ও দৃষ্টিনন্দন স্থানগুলো ঈদ উপলক্ষে সৌন্দর্য দেখতে ভুলে যায়নি। এখানে এসে অনেকেই কষ্টের মাঝে একটু মনের আনন্দের খোঁজ পেয়েছে।

পরিবার নিয়ে বেড়াতে আসা সুহেল আহমদ সাজু বলেন, দেখতে ভাল লাগে তাই আমরা এসেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ঈদে ও ছুটির দিনে এ উপজেলার প্রাকৃতিক সৌর্ন্দয়ের টানে হাজার হাজার পর্যটক আসেন। এখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

টাংগুয়ার হাওরপাড়ে ঈদ আনন্দ

আপডেট টাইম : ০২:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮