ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এবার নির্বাচন না করলে বিএনপি আর থাকবে না : অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার নির্বাচনে না গেলে দলটি টিকতে পারবে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমি মনে করি, বিএনপি নীতি-নির্ধারকরা ভালো করেই বোঝেন, যত কিছুই তারা বলেন না কেন- এবার নির্বাচন না করলে বিএনপি আর থাকবে না। পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে সিলেট থেকে ফেরার পর আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে নিজের ইচ্ছা না থাকলেও দলের প্রয়োজনে সিলেটের আসনে আগামী নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন বলে জানান তিনি। এর আগে এবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

অবশ্য ৮৫ বছর বয়সী মুহিত এর আগেও ইঙ্গিত দিয়েছিলেন, বছর শেষে অনুষ্ঠেয় ভোটে তার অংশগ্রহণ হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এখনও সেই অবস্থানে আছি, তবে দলের প্রয়োজনে আমি নির্বাচনে যাব। আমি বলে এসেছি, আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনেৃ অপজিশন পার্টিতে যদি প্রার্থী এরশাদ সাহেব হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অবকোর্স আই উইল কনটেস্ট।

প্রার্থী হিসেবে কার সঙ্গে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে- এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ইট ইজ ডিফিকাল্ট টু সে। সিলেটে এরশাদ বিশেষভাবে পপুলার, কারণ ওনার সময় অনেক কিছু হয়েছে সিলেটে। আই থিংক হি ইজ মোর পপুলার দেন বেগম জিয়া। বেগম জিয়ার স্ট্যান্ড হল ভিন্ন তিনি অপজিশন লিডার। এবার ঈদে নির্বাচনী আমেজ কেমন দেখলেন জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী হইচই তেমন কিছু নেই। আশা করছি, এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এবার নির্বাচন না করলে বিএনপি আর থাকবে না : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮