ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ফরমালিন মেশানো আম চেনারও উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৪৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকিৎসকরা জানাচ্ছেন, ফরমালিনযুক্ত আম খেলে পেট ব্যথা, গলা জ্বলা এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। ফরমালিন মেশানো আম চিনবেন কী করে? জেনে নিন উপায়।

এখন আমের ভরা মৌসুম। এ দেশে আম খেতে ভালবাসেন না, এমন মানুষ খোঁজে পাওয়া ভার। গ্রীষ্মের দাবদাহের জ্বালা বাঙালি অনায়াসে ভুলতে পারে যদি হিমসাগর, ফজলি, ল্যাংড়া বা আম্রপালি আমের মোলায়ম টুকরোয় পাত ভরা থাকে। কিন্তু আমের সঙ্গে শরীরে বিষ ঢুকছে না তো! উপাদেয় এই ফলটি দীর্ঘদিন ‘তাজা’ রাখতে ফরমালিন-সহ অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো হয়। ফরমালিন মেশানো আম খেলে কিডনি, লিভার-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। সেই সঙ্গে বিকলাঙ্গতা, এমনকি ক্যানসারেও আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

কী ভাবে বুঝবেন আমে ফরমালিন মেশানো আছে কিনা? ফরমালিন মেশানো আম চেনারও উপায় আছে। আসুন জেনে নেওয়া যাক।

প্রাকৃতিক ভাবে পাকা আমের বৃন্তে সুঘ্রাণ মিলবে। কিন্তু ফরমালিনযুক্ত আমের বৃন্তে কোনও ঘ্রাণ থাকবে না। তাই কেনার আগে গন্ধ শুঁকে দেখে নিতে পারেন।

আমের রং দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত। প্রাকৃতিক ভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকে। অনেক সময় হালকা সবুজ রঙেরও হয়। আবার আমের গায়ে সাদাটে বা কালো দাগ দেখা যায়। কিন্তু ফরমালিনযুক্ত বা অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর, চকচকে আর সম্পূর্ণ হলুদ রঙের হয়। আমের গায়ে কোনও দাগ থাকে না।

প্রাকৃতিক ভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং সেগুলি অনেক বেশি রসালো হয়। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে।

প্রাকৃতিক ভাবে পাকা আম মুখে দিলে টক-মিষ্টি স্বাদ মেলে। তাছাড়া এই আমে মাছিও বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে তেমন কোনও স্বাদ পাওয়া যায় না। এগুলিতে মাছিও বসে না। তাই সতর্ক হওয়া জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ফরমালিন মেশানো আম চেনারও উপায়

আপডেট টাইম : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮