ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

এক বৈঠকেই সব ঠিক হয়ে যাবে না: সিঙ্গাপুর প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় তিন দশক ধরে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা, অন্য বিশ্ব নেতারাসহ জাতিসংঘ ক্রমাগতভাবে চাপ প্রয়োগ করে গেছেন উত্তর কোরিয়াকে এটি থেকে বিরত রাখতে।

অবশেষে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেটি করতে সম্মত হয়েছেন। সিঙ্গাপুরে আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কিমের বৈঠক অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দেশের সর্বোচ্চ দুই নেতা প্রথমবার বৈঠকে বসছেন। তবে এর মাধ্যমে যে সব সমস্যার সমাধান হবে তা ভাবা থেকে দূরে থাকতে বললেন বৈঠকের আয়োজক দেশ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লুং।

তিনি এও মনে করিয়ে দিয়েছেন গত বছরগুলোতে অনেক আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে যা ভেঙে গেছে। অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা এক বৈঠকে শেষ হয়ে যাবে না।

সোমবার ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর হাস্যোজ্জ্বল লি

তিনি বলেন, আপনি একটা বৈঠকের মাধ্যমে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন না। আমরা যেটা আশা করতে পারি তা হল যে বিষয়টি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বাস নির্মাণের, আরও বেশি বেশি পদক্ষেপ নেয়ার এবং এটি অব্যাহত রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা বলতে পারি যে ঠিক আছে, পরমাণু সমস্যা এখন ততটা গুরুতর নয় এবং পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

উত্তর কোরিয়ার ওপর এ বছরও নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিত্র দেশের নিষেধাজ্ঞাও আছে দেশটির ওপরে। এ বিষয়ে প্রেসিডেন্ট লি বলেন, ‘অবশ্যই, যদি চুক্তি হয়, যদি অগ্রগতি হয়, নিষেধাজ্ঞা উঠে যাবে। আমি আশা করি আমাদের বাণিজ্যও নতুন গতি পাবে। তাদের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক ছিল, সেটি অব্যাহত রাখার সম্ভাবনা আছে। তবে এসব করতে কিছুটা সময় লাগবে।’

সূত্র: স্ট্রেইট টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

এক বৈঠকেই সব ঠিক হয়ে যাবে না: সিঙ্গাপুর প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮