ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের নারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:২১ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নারী এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার পথে উড়াল দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের শুরুটা মনঃপূত না হলেও টানা ৪টি ম্যাচ জিতে নিজেদের প্রাথমিক লক্ষ্য পূরণ করেছেন সালমা খাতুন-জাহানারা আলমরা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগের ৩ ম্যাচে টানা জয় পাওয়ায় শনিবার মালয়েশিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানের জয়ই বাংলাদেশকে এনে দিত ফাইনালের টিকিট। ম্যাচে স্বাগতিকদের ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েই সহজেই তা অর্জন করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি নারীদের করা ১৩০ রানের জবাবে ৬০ রানে থেমেছে মালয়েশিয়ার ইনিংস। মূলত বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৩০ রান করার পরই নিশ্চিত হয়ে যায় জয়।

কেননা আগের ৪ ম্যাচে মালয়েশিয়ার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৬ রান। তাই তাদের ইনিংসে দেখার ছিল কত রান করতে পারা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান করতে পেরেছে মালয়েশিয়া।

স্বাগতিকদের পক্ষে অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গাম একাই লড়াই করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন তিনি। এছাড়া ইউসরিয়ান ইয়াকুপ ১১ এবং মাস এলিসা করেন ১৪ রান। বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রোমানা আহমেদ। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন, খাদিজা তুল কুবরা ও নাহিদা আকতার।

এর আগে কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফাহিমা খাতুনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে নারী দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা। উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশার ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। রানআউট হওয়ার আগে সানজিদা আলম করেন ১৫ রান। শেষ দিকে ১২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশ ১৩০ রানের সংগ্রহ এনে দেন ফাহিমা।

রোববার ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ সময় দুপুর বারোটায় শুরু হবে ম্যাচটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের নারীরা

আপডেট টাইম : ০৫:২১:২১ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮