ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আইসিটিভিত্তিক উদ্ভাবনী কাজে চার কোটি টাকা অনুদান দিয়েছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক (আইসিটি) উদ্ভাবনীমূলক কাজের জন্য ৮১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চার কোটি এক লাখ ৯৪ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার।

গত রবিবার বিসিসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রমগুলোর ফলাফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক সেমিনারে এ অনুদান দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে স্বীকৃত।

জ্ঞানভিত্তিক ও তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। সরকারের কাছ থেকে অনুদান পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উদ্ভাবনী কাজের মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আইসিটিভিত্তিক উদ্ভাবনী কাজে চার কোটি টাকা অনুদান দিয়েছে সরকার

আপডেট টাইম : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮