ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ছুটি কাটাতে ভাড়া নিতে পারেন আস্ত একটা দ্বীপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ আপনি কি নিজের জন্য একটি পুরো দ্বীপ বুক করবেন? তাহলে মধ্য আমেরিকার বেলিজ শহরের উপকূলে অবস্থিত গ্লেডেন প্রাইভেট অাইল্যান্ডের কথা চিন্তা করতে পারেন। দ্বীপটির আয়তন দেড় বিঘার থেকেও কম।

দেশে-বিদেশে যেখানেই যান না কেন, সেখানে হোটেল বা রিসোর্টে রুম ভাড়া করে থাকতে হবে। কিন্তু গোটা একটি দ্বীপ নিয়ে থাকার কথা হয়ত কেউ চিন্তাও করেন না। গ্লেডেন প্রাইভেট আইল্যান্ডটি ক্রিস কর্লো নামের এক ভূ-পর্যটক বেশ কয়েক বছর আগে আবিষ্কার করেন।

দ্বীপটিতে একটি ছোট হোটেল তৈরি করা হয়েছে। হোটেলটিতে রয়েছে দুজনের থাকার ব্যবস্থা। যে কেউ দ্বীপটি ভাড়া নিয়ে থাকতে পারবেন।

পর্যটকদের মন ভোলাতে দ্বীপটিকে সাজানো হয়েছে খুবই আকর্ষণীয়ভাবে। দ্বীপটিতে রয়েছে মাল্টি জিম, স্পা, বিউটি পার্লার। মধুচন্দ্রিমা যাপনের জন্য দ্বীপটির জুড়ি হয় না। বিরক্ত করতে আসবে না কেউ।

দ্বীপটির দেখাশোনা করার জন্য রয়েছে চারজন লোক। এই চারজনই পর্যটকদের সব দেখাশুনা করে থাকেন। রান্না থেকে স্পা সব কাজ ওই চারজনই করে থাকেন।

তবে এই দ্বীপের হোটেলে থাকতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম। গোটা হোটেলে লাগানো রয়েছে অ্যালার্ম বেল। নিয়ম ভঙ্গ করলে বেজে যাবে অ্যালার্ম।

বেলিজ শহর থেকে হেলিকপ্টার করে ৩০ মিনিটেই আপনি পৌঁছে যাবেন গ্লেডেনের হোটেলে। দ্বীপটিতে এক রাত থাকতে চাইলে খরচ হবে ২৯৫০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ছুটি কাটাতে ভাড়া নিতে পারেন আস্ত একটা দ্বীপ

আপডেট টাইম : ০৫:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮