ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

রোহিঙ্গাকে প্রত্যাবাসন মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ থেকে কয়েক লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি বিষয়টি নিশ্চিত করে। খবর: দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, ‘পরিস্থিতি এখনও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরার জন্য সহায়ক না হওয়ায়, ওই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের উদ্যোগে সহযোগিতা করতে এই সমঝোতা স্মারক প্রথম ও প্রয়োজনীয় পদক্ষেপ।’

মিয়ানমার সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, খুব তাড়াতাড়ি এই সমঝোতা স্মারক সই হবে এবং জাতিসংঘের সংস্থাগুলো কমিউনিটি-ভিত্তিক কর্মকাণ্ড ডিজাইন ও বাস্তবায়নের মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের বসবাসে সহযোগিতা করবে।

মিয়ানমার সরকার পৃথক বিবৃতিতে জানিয়েছে, রাখাইনে ‘মানবাধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট বিষয়ে’ তদন্তের জন্য তারা পৃথক একটি কমিটি করবে। কমিটিকে সহায়তা করবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গত জানুয়ারিতে ঐক্যমতে পৌঁছায় বাংলাদেশ ও মিয়ানমার। তবে পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে কিছুটা মতবিরোধ রয়ে গেছে।

উল্লেখ্য, গেলো ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করে। তাদের নির্যাতরে মুখে বার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, রাখাইনে জাতিগত নিধন চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

রোহিঙ্গাকে প্রত্যাবাসন মিয়ানমারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ

আপডেট টাইম : ১২:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮