ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হেগের আন্তর্জাতিক আদালতের সদস্য হলেন ২ বাংলাদেশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩৯ বার

সাবেক প্রধান বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলী নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের সদস্যপদ লাভ করেছেন। এই প্রথমবার বাংলাদেশী বিচারকরা সন্মানজনক এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করলেন। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী ৬ বছরের জন্য বাংলাদেশী দুজন বিচারককে আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম একজন সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি মো. আওলাদ আলী হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতি।

হেগের একটি ঐতিহ্যবাহী স্থাপনা পিস প্যালেসে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত ১১৭ সদস্যবিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবদমান বিষয়সমূহের সালিশ পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই বিচারিক আদালতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হেগের আন্তর্জাতিক আদালতের সদস্য হলেন ২ বাংলাদেশী

আপডেট টাইম : ১০:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫