ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ডাবুয়া খালে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • ৫৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ উপজেলার ডাবুয়া খালে একটি পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়া ও তেলইপাড়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে ওই স্থানে সেতু চায় এলাকাবাসী। সেতুটি নির্মিত হলে দুই এলাকার বাসিন্দাদের বহুদিনের দুর্ভোগ লাঘব হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খালের অপর পাশে শত বছরের একটি কবরস্থান রয়েছে। সেখানে অনেক দূর ঘুরে গিয়ে লাশ দাফন করতে হয়। অতি প্রয়োজন হয়ে পড়ায় এলাকার মুরব্বিরা সবার সহযোগিতায় ২০১৬ সালের শেষ দিকে অস্থায়ীভিত্তিতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে একটি সেতু তৈরি করেন। কিন্তু ২০১৭ সালের জুন মাসে প্রবল বন্যায় খরস্রোতা ডাবুয়া খালের পাহাড়ি ঢলে অস্থায়ী সেতুটিও ভেঙে যায়। পরবর্তী সময়ে আবারও সেখানে এলাকাবাসী দুই লাখ টাকা খরচ করে আরেকটি অস্থায়ী সেতু নির্মাণ করেন। বর্তমানে এটির অবস্থাও নড়বড়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, কান্দিপাড়া ও নোয়াগাজী সংযোগ (তেলইপাড়া) সড়কের ওই এলাকায় একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি। সেতুটি হলে খালের পূর্ব-দক্ষিণে ঈদগাহ, পুরনো কবরস্থান এবং চেয়ারম্যান বাড়ি হয়ে শহীদ জাফর সড়কের সঙ্গে যোগাযোগের নতুন মাত্রা যোগ হবে।

স্থানীয় সংগঠক ইরফান সোলায়মানসহ অনেকে বলেন, রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী একটু দৃষ্টি দিলে এখানে সেতু অতি দ্রুত নির্মাণ করা যাবে। সব মিলিয়ে ডাবুয়া এলাকায় একটি সেতু নির্মাণের মাধ্যমে বদলে যাবে বিভক্ত দুই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ডাবুয়া খালে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী

আপডেট টাইম : ০২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮