ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ইতালির প্রধানমন্ত্রী হচ্ছেন অরাজনৈতিক ব্যক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • ৬২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালির প্রধানমন্ত্রী পদের জন্য আলোচনায় থাকা জুসেপ্পে কনতে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন। তিনি অর্থমন্ত্রী হিসেবে যাঁকে পছন্দ করেন, তাঁকে প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা সমর্থন করেননি বলেই এ সিদ্ধান্ত।

প্রেসিডেন্ট বলেন, তিনি সব প্রস্তাব মেনে নিয়েছেন। কিন্তু পাওলো স্যাভোনাকে সমর্থন করতে পারবেন না। কারণ পাওলো ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতার বিরোধী।

বিবিসির খবর, প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের ফলে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে, যারা জোটের মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করে আসছে। রাজনৈতিক দল ফাইভ স্টারের নেতা লুইজি ডি মাইও প্রেসিডেন্ট অভিসংশনের আহ্বান জানান।

সিএনএন বলছে, অরাজনৈতিক বা টেকনোক্র্যাটিক কাউকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবেন বলে গতকাল রোববার প্রেসিডেন্ট জানিয়েছেন।

গত ৪ মার্চ নির্বাচনের পর থেকে ইতালি কোনো সরকার নেই। দুই রাজনৈতিক দল ফাইভ স্টার ও লিগ পার্টি চলতি মাসের শুরুতে জোট গঠনের ঘোষণা দিয়েছিল।

প্রেসিডেন্ট মাতারেল্লা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদ কার্লো কোতারেল্লিকে তলব করেছেন। সম্ভবত তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।

আইনের অধ্যাপক ও রাজনীতিতে নতুন কনতেকে প্রধানমন্ত্রী হিসেবে দুই রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে গেলে বিপত্তি হয়। কারণ তাঁর মনোনীত অর্থমন্ত্রীকে প্রেসিডেন্ট সমর্থন করেননি।

ইতালির আইন অনুযায়ী মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগে প্রেসিডেন্ট নাকচ করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ইতালির প্রধানমন্ত্রী হচ্ছেন অরাজনৈতিক ব্যক্তি

আপডেট টাইম : ১০:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮