ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সফটওয়্যার প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেবে আইডিএলসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৪ বার

দেশের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মূলধন বা বিনিয়োগ সমস্যার সমাধান দেবে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আইডিএলসি যৌথভাবে এ আর্থিক সহায়তা দেবে। ‘আইডিএলসি উদ্ভাবন’ নামের এ আর্থিক সহায়তার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা স্টার্টআপ, ছোট আকারের ঋণসুবিধার পাশাপাশি দেশীয় সফটওয়্যার কেনার জন্যও ঋণ নিতে পারবেন। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘আইডিএলসি উদ্ভাবন’ নামের এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ বলেন, ‘আমাদের দেশে নতুন উদ্যোক্তা তৈরি না হওয়ার অন্যতম কারণ মূলধন বা বিনিয়োগের অভাব। এ সমস্যার সমাধানে সহায়তা করবে আইডিএলসি উদ্ভাবন। তরুণ প্রজন্মের প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে আমরা যে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে চাই, তার জন্য এ ধরনের উদ্যোগ বেশ সহায়ক।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চালু হওয়া নতুন এই সেবা আইসিটি ব্যবসাকে সম্প্রসারিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘বেসিস সদস্যপ্রতিষ্ঠান থেকে যদি কোনো প্রতিষ্ঠান সফটওয়্যার কিনতে চায়, সেÿক্ষেত্রে ঋণসুবিধা দেবে আইডিএলসি।’

আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘আইডিএলসি উদ্ভাবন’ শুধু আইসিটি উদ্যোক্তাদের প্রচলিত ধারার আর্থিক সেবাই প্রদান করবে না, সেই সঙ্গে নন-ফিন্যান্সিয়াল সেবাও প্রদান করবে।
অনুষ্ঠানের শুরুতে বেসিসের যুগ্ম মহাসচিব ও এ প্রকল্পের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান নতুন এ সেবাটির বিস্তারিত তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সফটওয়্যার প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেবে আইডিএলসি

আপডেট টাইম : ১০:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫