ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথমবারের মতো আটে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • ৫২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে টাইগাররা।

অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশকে জায়গা ছেড়ে দিয়ে নয়ে নেমে গেছে দলটি।

মে মাসের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৭। র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬।

হালনাগাদ র‌্যাঙ্কিং প্রণয়নে ২০১৪-১৫ মৌসুমে দলগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে। ২০১৫ সাল থেকে এই তিন বছরে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, হার ১০টি ও ৫ ড্র।

অন্যদিকে ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১২। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের জায়গা করে দিতে চারে নেমে গেছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০২। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচে আছে ইংল্যান্ড। আর র‌্যাঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৪।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথমবারের মতো আটে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮