ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মেসি-রোনালদো নয়, সেরা ফুটবলার নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৫৮১ বার

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান সময়ের সেরা ফুটবলার কে, তা নিয়ে এই দুই খেলোয়াড়দের ভক্তদের মধ্যে বিতর্ক চলে এবং চলবে। সর্বশেষ সাত বছর এই দু’জন মিলেই ফিফা ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু এ দু’জনের কাউকে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় মানেন না রবার্তো কার্লোস। ব্রাজিলের সাবেক এ লেফট ব্যাকের দৃষ্টিতে সময়ের সেরা ফুটবলার নেইমার। বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগে দিল্লী ডায়নামোসের কোচের দায়িত্ব পালন করছেন কার্লোস। তার স্বদেশী তারকা নেইমারের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘এখন মানুষ সব সময় আলোচনা করে- মেসি নাকি রোনালদো সেরা ফুটবলার। কিন্তু আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সেরা ফুটবলার নেইমার। ব্রাজিলের নেইমারের চেয়ে বার্সেলোনার নেইমার অনেক কার্যকর। কারণ, বার্সেলোনার একটি প্রতিষ্ঠিত দল। আর আগামী বছর কোপা আমেরিকা সামনে রেখে ব্রাজিল একটি সুসংগঠিত দলে পরিণত হচ্ছে।’ গত মওসুমে বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন নেইমার। আর চলতি মওসুমে ৪ ম্যাচে ১ গোল করেছেন এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৪২ বছর বয়সী কার্লোস তাকে নিয়ে বলেন, ‘নেইমার বার্সেলোনার সেরা একটি দলে খেলে। তার পাশে আছে মেসি ও সুয়ারেজ। এ কারণেই সে স্বাচ্ছন্দে খেলতে পারে। আর এতে ব্রাজিলের অধিনায়ক হিসেবে তার ওপর দায়িত্ব অনেক বেড়ে গেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মেসি-রোনালদো নয়, সেরা ফুটবলার নেইমার

আপডেট টাইম : ১২:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫