ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

এর বেশি এখন কিছু বলা যাবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক সাইমন সাদিক। চলচ্চিত্রের পরিচিত মুখ এখন। এরইমধ্যে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে তার। মাঝে টানা শুটিংয়ের ব্যস্ততার কারণে কয়েকদিন দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি দেশে ফিরেছেন। গত মঙ্গলবার ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। বিশেষ এই দিনে কথা হয় তার সঙ্গে। সাইমন বর্তমান ব্যস্ততা নিয়ে হাওর বার্তাকে বলেন, কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম।

তবে সেটা কোনো ছবির শুটিংয়ে না। অনেকটা অবসর কাটাতে। যাওয়ার আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ এবং শাহীন সুমন ভাইয়ের ‘মাতাল’ ছবির কাজ করেছিলাম। আগামী ৬ই এপ্রিল থেকে পুবাইলে ‘মাতাল’ ছবির কাজ আবারো শুরু হচ্ছে। এই লটেই এ ছবির পুরো কাজ শেষ হবে বলে আশা করছি। ‘পোড়ামন’ ছবিতে মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেন সাইমন। ছবিটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়। এ ছবির পর এই জুটির আবার আসছে নতুন ছবি ‘জান্নাত’।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এরইমধ্যে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিটি নিয়ে সাইমন বেশ আশাবাদী। তিনি বলেন, মানিক ভাই ভালো একজন পরিচালক। আর ছবির কাহিনীতেও বেশ টুইস্ট রয়েছে। ছবিতে আমাদের দুজনের লুকও ভিন্ন। এমন ছবি নিয়ে তো প্রত্যাশা থাকবেই। ছবির পোস্টারটি কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে। সবকিছু মিলে আমার বিশ্বাস, মুক্তির পর দর্শকরা এটি পছন্দ করবেন। চলচ্চিত্রে আর নতুন নেই সাইমন সাদিক। এরই মধ্যে রূপালী পর্দায় এ অভিনেতার বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। ববি, মাহি, পরীমনি, আইরিন, আলিশা প্রধান, মিষ্টি জান্নাতসহ আরো কয়েকজন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। হিটের তকমা পাওয়া কিছু ছবিও উপহার দিয়েছেন এই অভিনেতা। এদিকে সাইমন ও মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবিটি

পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। একই নামে ঢালিউডে আরেকটি ছবি নির্মাণ হয়েছিল। তাতে প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনয় করেছিলেন। তাই একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেয়ায় এটি রিমেক হিসেবে নির্মাণ করা হবে বলা ধারণা করা হচ্ছিল। পরে নির্মাতা মানিক জানান, ছবিটি রিমেক হিসেবে নয়। শুধু নামটাই নেয়া হয়েছে। সম্পূর্ণ ভিন্ন গল্পকে কেন্দ্র করে এটি নির্মাণ হবে।

ছবিটি নিয়ে সাইমন বলেন, এতে আমার চরিত্র ভিন্ন। আমি বাউল চরিত্রে অভিনয় করছি। যে নানা স্থানে ঘুরে ঘুরে গান গায়। এর বেশি কিছু এখনই বলা যাবে না। বাকিটা দর্শকরা হলে গিয়ে দেখবেন। এ ছবির বাইরে সাইমন নির্মাতা বদিউল আলম খোকনের নতুন ছবি ‘আমার মা আমার বেহেস্ত’-এ সিনিয়র অভিনেত্রী সুচরিতার ছেলের চরিত্রে অভিনয় করছেন। গত বছরের শেষদিকে এ ছবির শুটিং শুরু হয়।

এরইমধ্যে বেশকিছু দৃশ্যধারণের কাজ হয়েছে। এ ছবি প্রসঙ্গে সাইমন বলেন, আমার খুব ইচ্ছে ছিল ববিতা ম্যাডামের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করার। সেই স্বপ্ন পূরণ করেছিলেন পরিচালক লিটন ভাই। এবার সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনিও অনেক বড় মাপের একজন শিল্পী। আমি সবসময়ই সিনিয়রদের সঙ্গে একই ফ্রেমে অভিনয় করতে দারুণ আগ্রহবোধ করি। কারণ তাদের কাছে অভিনয়ের অনেক কিছুই শেখার থাকে। সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি শুধু অভিনয় করেই নয়, গল্প করেও। অনেক কিছু শিখতেও চেষ্টা করি।

উনার সঙ্গে কাজ সামনে আছে, আশা করি নতুন কিছু শিখবো। আর সবশেষে চলচ্চিত্রের সার্বিক সমস্যা নিয়ে এই চিত্রনায়ক বলেন, এখন দর্শকদের বেশি বেশি বাংলা ছবি দেখা উচিত। অনেক ভালো ছবি এখন নির্মাণ হচ্ছে। তবে ভালো ছবি নির্মাণ হলেও পাইরেসি ও হলের বাজে পরিবেশের কারণে দর্শকরা তেমন দেখতে যাচ্ছেন না। এসব সমস্যার দ্রুত সমাধান করা উচিত। আশা করি, সামনে আরো কিছু ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

এর বেশি এখন কিছু বলা যাবে না

আপডেট টাইম : ০৩:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮