ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নতুন সমবায় বিভাগের সচিব হিসেবে জোর আলোচনা চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৭০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যারা আসছেন তা নিয়ে সচিবালয়ে জোর আলোচনা চলছে। বেশ কয়েকজন এই পদে সমাসীন হতে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা বুধবার অবসরে গেছেন। এরপরই পদটি শূন্য হয়।

মাহরূফার উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। যদিও এদের মধ্য থেকেই যে নিয়োগ হবে, সেটি নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

যাদের নাম আলোচনায় রয়েছে তাদের একজন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। তিনি বিসিএস ৮৪ ব্যাচের কর্মকর্তা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর স্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনের নামও রয়েছে বিবেচনায়। তিনি বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হকও সমবায় বিভাগের সচিবের দৌঁড়ে আছেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এখনও কারও নামে সারসংক্ষেপ পাঠায়নি। তবে বৃহস্পতিবার এই সারসংক্ষেপ প্রস্তুত করা হবে।

এই সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকে অনুমোদনের পরই চূড়ান্ত হবে নাম। অবসরে যাওয়া সচিব মাফরুহা সুলতানা গত বছরের ২৯ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ৭ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ছিলেন।

মাহরূফা ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। এ পদে যোগদানের আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নতুন সমবায় বিভাগের সচিব হিসেবে জোর আলোচনা চলছে

আপডেট টাইম : ১১:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮