ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লন্ডনের উদ্দেশে খালেদা জিয়ার ঢাকা ত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৮২ বার

ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আবদুস সাত্তার ও বেগম জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
শায়রুল কবির খান জানান, এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন খালেদা জিয়া।
দীর্ঘ আট বছর পর সপরিবারে ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে প্রথমবারের মতো এবারই দেশের বাইরে ঈদ করছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ত্রী-সন্তানকে নিয়ে প্রায় আট বছর ধরে লন্ডনে বাস করছেন। দীর্ঘ ৪ বছর পর তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। ইতিমধ্যে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তান লন্ডনে পৌঁছে গেছেন। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই লন্ডনের একটি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন।
এর আগে লন্ডন যাত্রা উপলক্ষে রোববার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহযোগী দলের সভাপতি-সেক্রেটারিসহ ঢাকায় অবস্থানরত সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানান, অনেক দিন পর বড় ছেলের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এটা তার একান্তই ব্যক্তিগত সফর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লন্ডনের উদ্দেশে খালেদা জিয়ার ঢাকা ত্যাগ

আপডেট টাইম : ১১:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫