ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
  • ৯৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দুপুর ১টার দিকে সুগন্ধা নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে তিনি প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related image

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ঝালকাঠি জেলা প্রশাসন। ২য় স্থান অধিকার করে ঝালকাঠি পৌরসভা, ৩য় স্থান অধিকার করে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা, ৪র্থ স্থান অধিকার করে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পৌর মিনিপার্কে সহস্রাধিক উৎসুক জনতা ভিড় জমায়। এছাড়াও নদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮