ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আসামে রাজ্য সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
  • ৪৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের আসাম রাজ্য সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আসাম থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে নেয়ার দাবিতে ওই প্রতিবাদ করেছে হিন্দু যুব ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। খবর দ্য টেলিগ্রাফের।

আসামের গুয়াহাটির ভিভান্তা বাই তাজ হোটেলে উঠেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট। ওই হোটেলের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু যুব ছাত্র পরিষদ। আসামে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নেয়ার দাবিতে তারা বিক্ষোভ করছিল। বিক্ষোভকারীরা এসময় ‘আবদুল হামিদ চলে যাও’ বলে স্লোগান দিতে থাকে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। একজন প্রতিবাদকারী বলেন, আসামে অবৈধভাবে বসবাসকারী ৭০ লাখ ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। আসামের যে জমি বাংলাদেশের কাছে রয়েছে সেটিও ফিরিয়ে দিতে হবে। অন্যথায়, তার এই সফর অর্থহীন।

সংগঠনটির অভিযোগ বাংলাদেশ ভারতবিরোধী পাকিস্তান ও চীনের বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। আসামের বিভিন্ন সংগঠন অবৈধ বাংলাদেশি শনাক্তকরণ ও তাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রত্যাবাসন চুক্তির অভাবে এটি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।

গেলো ১৫ জুলাই ২০০৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সাল রাজ্যসভাকে জানান, দেশটির ১৭ রাজ্যে ৩১ ডিসেম্বর ২০০১ সাল পর্যন্ত এক কোটি ২০ লাখ ৫৩ হাজার ৯৫০ জন অবৈধ বাংলাদেশি বাস করেন।

জয়সাল তখন দাবি করেছিলেন, কেবল আসামেই ৫০ লাখের বেশি অবৈধ বাংলাদেশি রয়েছে। ১ এপ্রিল ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত আসাম থেকে মাত্র ৩৩ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: আরটিভি অনলাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আসামে রাজ্য সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮