ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুই বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি। এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন। প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সূত্র আরো জানায়, আগামী ২১ মার্চ চট্টগ্রাম সফরের মধ্যে দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৫ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, এই দুই বিভাগীয় শহর ও তিন জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি জেলা বা মহানগরে যাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুই বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮