ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নয়াদিল্লীতে সোলার সামিট-২০১৮ এবং আসামে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (আইএসএ)’ যোগ দিতে চারদিনের সফরের অংশ হিসেবে শুক্রবার গৌহাটি পৌঁছান। ১১ মার্চ নয়াদিল্লীতে এ সম্মেলন শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১টা ৪৪মিনিটে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আসামের গভর্নর জগদীশ মুখ, ঢাকায় ভারতের হাইকমিশনার, নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার এবং গৌহাটিতে বাংলাদেশ হ্ইাকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এরআগে বৃহস্পতিবার দুপুর ১টা ৩২ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি গৌহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়

আপডেট টাইম : ১২:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮