ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পুলিশেও পুরুষের পাশাপাশি নারীরা সফল বলে মন্তব্য করেছেন আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ অন্য যে কোনো পেশার মতো পুলিশেও পুরুষের পাশাপাশি নারীরা সফল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক আয়োজিত র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে এ সরকার দায়িত্ব গ্রহণের সময় পুলিশে নারী সদস্য ছিল ২ দশমিক ২ শতাংশ। এখন এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশে। অন্য পেশার মতো পুলিশেও নারীরা এগিয়ে যাচ্ছে।

র‌্যালিতে নারী পুলিশ সদস্যরা‘দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুলিশের নারী সহায়তা কেন্দ্রগুলো সঠিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরুষের পাশাপাশি নারী পুলিশরাও সহযোদ্ধা হিসেবে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ প্রধান।

বক্তব্য শেষে নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন আইজিপি। `সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম- জীবনধারা` প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ র‌্যালিতে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য অংশ নেন।

পরে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সদর দফতরে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পুলিশেও পুরুষের পাশাপাশি নারীরা সফল বলে মন্তব্য করেছেন আইজিপি

আপডেট টাইম : ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮