ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিজিবির মহাপরিচালক ডিজি আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল বুধবার দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ কিংবা সরিয়ে নেওয়া হয় তা আমাদের জানার সুযোগ নেই।

রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৬ সালের ২ নভেম্বর বিজিবির মহাপরিচালক নিয়োগ পেয়েছিলেন আবুল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিজিবির মহাপরিচালক ডিজি আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে

আপডেট টাইম : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮