ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজকের সভার সভাপতি।

বেলা ৪টা ৪০ মিনিটে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। ভাষণের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন। শেখ হাসিনা ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধুর সেই অমর ভাষণটি স্মরণ করেন।

বেলা তিনটার দিকে সভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণের আগে বক্তব্য দেন জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কর্নেল ফারুক খান প্রমুখ।

আজ বেলা দুইটার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে ওঠে। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে লাখো মানুষের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সভাস্থল।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ধরে নানা জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল আসে সোহরাওয়ার্দী উদ্যানে। এসব মিছিলে ছিল সভা উপলক্ষে তৈরি নানা প্রতিকৃতি ও পোস্টার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিবাহী পোস্টার ও প্রতিকৃতি ছিল অনেকের হাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ শুরু করেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮