ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিঙ্গাপুরে অর্কিড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নাম করছে সিঙ্গাপুর। আগামী ১২ মার্চ সফরকালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে চারদিনের সফরে কাল বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং চারদিনের দ্বিপক্ষীয় সফরে রোববার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসএ হচ্ছে প্রথম চুক্তিভিত্তিক আন্তর্জাতিক ও আন্তঃসরকারবিষয়ক সংস্থা, যার সদর দপ্তর ভারতে। এর সচিবালয় হবে দিল্লির কাছাকাছি হরিয়ানা রাজ্যের গুরগ্রামের গোয়াল পাহারিতে।

জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ উদ্যোগ গ্রহণের ফলে ২০১৫ সালে আইএসএ-এর কার্যক্রম শুরু হয়।

নয়াদিল্লী যাওয়ার আগে রাষ্ট্রপতি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন, যেখানে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবস্থান করেছিলেন। রাষ্ট্রপতি আসামের গৌহাটি হয়ে মেঘালয় থেকে নয়াদিল্লি যাবেন এবং ভারত, শ্রীলংকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সফর শেষে ১২ মার্চ (সোমবার) রাষ্ট্রপতির দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিই হবে মূল লক্ষ্য। সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিঙ্গাপুরে অর্কিড

আপডেট টাইম : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮