ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নারীরা পারে সেই বিশ্বাস থাকতে হবে : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
  • ৪৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যখন কোনো নারী দায়িত্বে আসে, তখন তাকে অনেকগুলো বোঝা মাথায় নিয়ে আসতে হয়। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে তা অনেক নেতিবাচক বার্তা দেয়। তাই নারীরা পারে এবং অবশ্যই পারবে সেই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে পুরো বিশ্বে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। আর নারীদের জন্য কেবল একটিই পথ আছে, সামনে এগিয়ে যাওয়া। এবং আমাদের এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া নারীরা যে উৎসাহ নিয়ে সাংবাদিকতা পেশায় আসে চলার পথে তারা যেন ঝরে না পড়ে সে বিষয়ে নীতি নির্ধারকদের আরো সচেতন হতে হবে।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউ এর নারী বিষয়ক সম্পাদক ঝর্ণা মনি। তিনি বলেন, গবেষণা অনুযায়ী বাংলাদেশে নারী সাংবাদিকের সংখ্যা ১৬ শতাংশ। এর মধ্যে সংবাদপত্রে ৮ শতাংশ, রেডিওতে ৩৩ এবং টেলিভিশনে ১৯ শতাংশ নারী সাংবাদিক কাজ করে। তবে রেডিওতে ৬৭ শতাংশ এবং টেলিভিশনে ৬৬ শতাংশ উপস্থাপিকা নারী।

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবে ১ হাজার ২৫২ জন স্থায়ী সদস্যের মধ্যে নারী সদস্য মাত্র ৭২ জন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন হাজার সদস্যের মধ্যে নারী সদস্যের সংখ্যা ১৬৪ জন। আর রিপোর্টার্স ইউনিটির ১ হাজার ৭৫৪ জন সদস্যের মধ্যে নারী মাত্র ১৩০ জন। গণমাধ্যমে নারীর অংশগ্রহণের এই চিত্রের সঙ্গে রয়েছে বৈষম্যও।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহানাজ শারমিন, শাহনাজ মুন্নি, নাদিরা কিরণ, আঙুর নাহার মন্টি, উম্মুল ওয়ারা সুইটি প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নারীরা পারে সেই বিশ্বাস থাকতে হবে : স্পিকার

আপডেট টাইম : ০৫:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮