ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বঙ্গভবনে যাবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং-এর সম্মানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নৈশভোজের আয়োজনে অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এ আয়োজন করা হয়েছে।

এর আগে ভিয়েতনামের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাৎ করবেন। এ সময় ভিয়েতনামের রাষ্ট্রপতিকে টাইগার গেটে অভ্যর্ত্থনা জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হল, চামেলী হল ও করবী হলে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানগণ আলোচনা করবেন। এ সময় কয়েকটি এম ও ইউ স্বাক্ষর করা হবে।

উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল (রোববার) বাংলাদেশে এসেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে স্ত্রী গুয়েন থি হিয়েনকে সঙ্গে নিয়ে তিনি এ সফরে এসেছেন। তার এ সফরে দু’দেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮