ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আহা কী আনন্দ আকাশে বাতাসে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • ৪৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনটি আনন্দ-উচ্ছ্বাসের। নির্মল বন্ধুতার। ফেসবুক যাদের গেঁথেছে একসূত্রে। তাঁরা মিলেছেন মিলনমেলায়। হৈ-হুল্লোড়, আনন্দ-আড্ডা আর উচ্ছ্বলতার মধ্যে কাটিয়েছেন মধুর সময়। যেন আনন্দের ফল্গুধারা বইছিল কিশোরগঞ্জ শহরতলীর নেহাল গ্রিন পার্কে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গান ‘তোরা সব জয়ধ্বনি কর’ আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানের কলিও সার্থকতা পেয়েছিল সমভাবে। উপলক্ষ জনপ্রিয় ফেসবুক গ্রুপ Evergreen Kishoreganj এর চড়ুইভাতি।

দীর্ঘদিন ধরে চলছিল চড়ুইভাতিকে ঘিরে এই প্রাণের মেলবন্ধনের প্রস্তুতি। অবশেষে ফুরোয় প্রতীক্ষার দিন। শুক্রবারের (২ মার্চ) মিষ্টি সকালে মুখরিত হয়ে ওঠে নেহাল গ্রিন পার্কের সবুজ চত্বর। বন্ধুতার টানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজির হতে থাকেন একের পর গ্রুপ বন্ধু। তাদের সবার পরনে সবুজ টি-শার্ট। পার্কের সবুজ প্রকৃতির সঙ্গে সবুজ পোশাক যেন এক সবুজাভ আমেজ ছড়িয়ে দেয় চারপাশে। অদেখা বন্ধুকে দেখা, তাঁর সঙ্গে পরিচয়, আনন্দ-আড্ডা আর ঘোরাঘুরি, সবমিলিয়ে এ যেন প্রাণে প্রাণে মিলিবার এক দিন। তারা বলছিলেন, ‘দিনটি যেন বার বার ফিরে আসে।’

সকালটা শুরু হয় সকালের নাস্তা দিয়ে। Evergreen Kishoreganj গ্রুপ এর এডমিন, মডারেটর আর গ্রুপ বন্ধু মিলিয়ে দেড়শ’ জন একসঙ্গে সারেন সকালের নাস্তা। গল্প-গুজবে নাস্তা সেরে গ্রুপ বন্ধুরা মেতে ওঠেন আনন্দ আড্ডায়।

আনুষ্ঠানিক পরিচয়-পর্বে মিলনমেলার সব বন্ধুদের হাতে তুলে দেয়া হয় গ্রুপের নাম আর লোগো সম্বলিত সুদৃশ্য ব্যাগ আর মগ। একে একে আসতে থাকেন চড়ুইভাতি আনন্দ আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি আর আমন্ত্রিত অতিথিগণ। দুপুরের খাবার সেরে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা পর্ব।

আলোচনা পর্বের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল আর ক্রেস্ট দিয়ে বরণ ও সম্মানিত করা হয়। প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, নেহাল গ্রিন পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান গণি। ফিজিওথেরাপিস্ট প্রভাষক মো. সেলিম জাবেদ ও নারীনেত্রী বিলকিস বেগম।

আলোচনা পর্বের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি Evergreen Kishoreganj গ্রুপ এর চিফ এডমিন মোঃ জহিরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের এডমিন নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপের এডমিন আশরাফুল ইসলাম।

আলোচনা পর্বের মাঝেই মোড়ক উন্মোচন করা হয় রম্য লেখক শামসুল হক শামস এর লেখা ‘খেজুর গাছে এলিয়েন ভূত’ এর।

আলোচনা পর্ব শেষে গ্রুপের মডারেটর শফিক কবীরের মেয়ে জান্নাতুল রাদিয়ার সপ্তম জন্মদিনের কেক কাটা হয় ঘটা করে। প্রধান অতিথিসহ অন্য অতিথিরা কেক কাটায় যোগ দিয়ে স্নেহাশীষ দেন রাদিয়াকে।

এরপর শুরু হয় অতিথিদের জন্য মজার গেম শো। সেই গেম শোতে সবাইকে হারিয়ে প্রথম হন প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, দ্বিতীয় হন বিশেষ অতিথি মোঃ ওসমান গণি আর তৃতীয় হন আরেক বিশেষ অতিথি মো. সেলিম জাবেদ।

অতিথিদের ক্রীড়াপর্ব শেষে শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র এর মাধ্যমে মোট দশজন বিজয়ীর হাতে তুলে দেয়া আকর্ষণীয় পুরস্কার। এরপরই শুরু হয় ফটোসেশন পর্ব। প্রধান অতিথি ও অন্য অতিথিদের সাথে নিয়ে সেলফি আর ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন গ্রুপ বন্ধুরা।

সবশেষে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সবমিলিয়ে Evergreen Kishoreganj গ্রুপ এর বন্ধুদের জন্য শুক্রবার (২ মার্চ) দিনটি ছিলো একেবারেই অন্যরকম। দিনভর নেহাল পার্কের সুবিশাল চত্বরে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। গ্রুপ বন্ধুদের পদচারণা, হাসি-আড্ডা আর উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়ে সবখানে। এই আনন্দের রেশ নিয়েই রাত ৮টার দিকে ভাঙে মিলন মেলা।

সূত্রঃ কিশোরগঞ্জ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আহা কী আনন্দ আকাশে বাতাসে

আপডেট টাইম : ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮