হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল খুলনা সফরে যাচ্ছেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরে শনিবার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৫৮তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।
এরপর শনিবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও সফরে প্রধানমন্ত্রী মোট ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
Reporter Name 























