ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জে পুলিশের কনস্টেবল পদে মাত্র ১০০ টাকায় চাকরি নিয়োগ দেয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • ১০০১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ১০০ টাকায় পুলিশের চাকরি হবে। এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষা ফি। এছাড়া আর কোন টাকা লাগবে না। স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।

এক ফেসবুক স্ট্যাটাসে এ সংক্রান্ত বার্তা দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম। ফেসবুক স্ট্যাটাসে নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘আগামী ইং ০৩/০৩/২০১৮ তারিখে পুলিশ লাইন্স, কিশোরগঞ্জ মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে। এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে। উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত (১০০/-) ট্রেজারী চালানের অতিরিক্ত কোন টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে জনাব মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, কিশোরগঞ্জ মহোদয় প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ১৭২জন পুরুষ ও ৩০জন নারী মোট ২০২ জনকে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হবে।

এ জন্যে শারীরিক মাপ ও শাররিক পরীক্ষা ৩ মার্চ, লিখিত পরীক্ষা ৫ মার্চ এবং লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জে পুলিশের কনস্টেবল পদে মাত্র ১০০ টাকায় চাকরি নিয়োগ দেয়া হবে

আপডেট টাইম : ১০:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮