ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কিশোরগঞ্জে যুব গেমসের বিভাগীয় প্রস্তুতির উদ্বোধন করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে যুব গেমসের ঢাকা বিভাগীয় প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় প্রস্তুতির উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক তারিকুজ্জামান, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ প্রমুখ।

প্রস্তুতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ জানান, বিভাগীয় প্রস্তুতির প্রশিক্ষণ চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে চূড়ান্ত দল গঠন করা হবে। যারা আগামী ১০ মার্চ থেকে শুরু হওয়া বাংলাদেশ যুব গেমস এর জাতীয় পর্যায়ের লড়াইয়ে অংশ নিবে।

আয়োজক কমিটি জানায়, গত বছর ১৮-২৪ ডিসেম্বর ২১ টি খেলায় জেলা প্রতিযোগিতার মাধ্যমে যুবাদের এই মহা আয়োজনের যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় গত ৬-১৫ জানুয়ারি ৮টি বিভাগে বিভাগীয় প্রতিযোগিতা শেষ হয়। জাতীয় পর্যায়ে ভালো করার লক্ষ্যে ৮টি বিভাগে একযোগে বিভাগীয় প্রস্তুতি চলছে বিভিন্ন জেলায়। এখানে অ্যাথলেটিকস, সাঁতার, হকি, বাস্কেটবল, বক্সিং, ভারোত্তোলন, জুডো এবং আরচ্যারীর বালক এবং বালিকাদের প্রশিক্ষণ দেয়া হবে। কিশোরগঞ্জ জেলার ৭৫ জন খেলোয়াড়ের পাশাপাশি ঢাকা বিভাগের অন্য জেলার খেলোয়াড় রয়েছেন আরো ১২০ জন। যেখানে রয়েছেন ১৪৫ জন বালক এবং ৫৫ জন বালিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জে যুব গেমসের বিভাগীয় প্রস্তুতির উদ্বোধন করেন

আপডেট টাইম : ০১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮