ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২৫০ মেগাপিক্সেলের সেন্সর তৈরি করলো ক্যানন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৬ বার

জায়ান্ট ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠান ক্যানন। বিশ্বের সেরা ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম। এবার অত্যাধুনিক একটি সেন্সর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ক্যানন। ডিজিটাল ক্যামেরায় ব্যবহারের জন্য ২৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ক্যানন বলছে, সেন্সরটি এতোটাই সংবেদনশীল যে, এটি ১৮ কিলোমিটার বা ১১ দশমিক ১ মাইল দূরে থাকা একটি বিমানের গায়ে লেখা অক্ষরগুলোও পড়তে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে সাধারণ কোন ক্যামেরায় বা স্মার্টফোনে গ্যাজেটটি ব্যবহারের কোন ইঙ্গিত নেই। বরং, আল্ট্রা-হাই-রেজলুশন সেন্সরটি নজরদারি ব্যবস্থায় বা বিশেষ কোন ক্যামেরায় ব্যবহৃত হবে। সেন্সরটি ঠিকভাবে যাতে কাজ করতে পারে, সেজন্য কয়েকটি যান্ত্রিক বাধা পার করতে হয়েছে বিশেষজ্ঞদের। ক্যানন বলেছে, সেন্সরটি ভিডিও ধারণের কাজ করতে পারে। কিন্তু, প্রতি সেকেন্ডে মাত্র ৫টি পর্যন্ত ফ্রেমেই সীমাবদ্ধ এটি, যা প্রচলিত সেন্সরগুলোর গতির তুলনায় বেশ মন্থর। সেন্সরটি ২৯ দশমিক ২ মিলিমিটার বা ১ দশমিক ১৫ ইঞ্চি ও প্রস্থে ২০ দশমিক ২ মিলিমিটার বা দশমিক ৭৯ ইঞ্চি। ৩৫ মিলিমিটারের বেশির ভাগ ডিজিটাল ক্যামেরায় যে সেন্সর পাওয়া যায়, সেন্সরটি তার চেয়ে আকারে ছোট। ওপেন ইউনিভার্সিটির সেন্টার ফর ইলেক্ট্রনিক ইমেজিং-এর সিনিয়র গবেষক ডক্টর কনস্ট্যান্টিন ক্যাননের এ উদ্ভাবনকে চমকপ্রদ বললেও, এতো মেগাপিক্সেলের সেন্সরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, যতো বড় সেন্সর, তার সমস্যাও ততো বড়। এ সেন্সরগুলো জ্যোতির্বিজ্ঞান ও নজরদারির মতো বিশেষ কাজের জন্য ভালো বলে মন্তব্য করেন তিনি। একটি ভালো হাই ডেফিনিশন (এইচডি) মানের ভিডিওর তুলনায় এ সেন্সরটি যে ভিডিও ক্লিপ ধারণ করে, তা ১২৫ গুণ বেশি ঘনত্বসম্পন্ন এবং একটি ৪কে রেজলুশনের ভিডিওর চেয়ে প্রায় ৩০ গুণ বেশি রেজলুশনসম্পন্ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২৫০ মেগাপিক্সেলের সেন্সর তৈরি করলো ক্যানন

আপডেট টাইম : ১১:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫