ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২৪ বার
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অন্যরা।
আজ সোমবার বেলা ১২টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষ হয়। জানাজা শেষে ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের শীর্ষ নেতারা, ডেপুটি স্পিকার, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম ও আতিউর রহমান আতিক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গতকাল রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন একমাত্র পুত্র রিয়াজ আহমেদ হিমন।
এর আগে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে ১ ফেব্রুয়ারি এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এ ছাড়া তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (এ) প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন

আপডেট টাইম : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮