ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সংসদের মুলতবি বৈঠক বসছে আগামীকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫১১ বার

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ দিন বিরতির পর রোববার সংসদের মুলতবি বৈঠক বসবে। আগামীকাল বিকেল পৌনে পাঁচটায় সংসদের বৈঠক শুরু হবে। সংসদের একাধিক কর্মকর্তা হাওর বার্তাকে বলেন, সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হবে। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০১৬-২০১৭ অর্থ-বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণীর প্রতিবেদন উপস্থাপন করবেন। এরপর শুরু হবে আইন-প্রণয়ন কার্যাবলী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮ পাসের প্রস্তাব করবেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে বিলটি পাস হলে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। তবে প্রয়োজন হলে স্পিকার সব কিছু স্থগিত করে সরাসরি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করতে পারেন। জাতীয় সংসদের শীতকালীন এ অধিবেশন ৭ জানুয়ারি শুরু হয়।

সংবিধান অনুযায়ী বছরের এ প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রেখেছেন। এ অধিবেশন এ পর্যন্ত ৩১ কার্যদিবস চলেছে। ২৮ ফেব্রুয়ারি এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সংসদের মুলতবি বৈঠক বসছে আগামীকাল

আপডেট টাইম : ০৪:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮