ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির

জুতো পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ কর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ছাত্রলীগের এক কর্মী জুতো পায়ে ওঠায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ভাষাপ্রেমীরা। আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ দিবসের প্রথম প্রহরে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছাত্রলীগ ও শ্রমিক লীগের একাধিক ইউনিট শহীদ মিনারে ফুল দিতে আসে।

সদর উপজেলা ছাত্রলীগের এক কর্মী অন্যদের দেওয়া ফুল মাড়িয়ে হুড়োহুড়ি করে জুতো পায়ে স্তম্ভ বেয়ে ওপরে উঠেন।

এ ব্যাপারে ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ভাষাপ্রেমীরা অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে মায়ের ভাষা বাংলা পেয়েছি; তাদের শ্রদ্ধা জানাতে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা দুঃখজনক। তাদের মতে, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানানো হচ্ছে না। এ ব্যাপারে সচেতনতা তৈরির মূল দায়িত্ব পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের। এছাড়া সমাজের সচেতন মহলেরও দায়িত্ব রয়েছে। কিন্তু তারা সেক্ষেত্রে ব্যর্থ। এ কারণেই আজ জুতো পায়ে নতুন প্রজন্ম শহীদ মিনারে উঠে যাচ্ছে।

সূত্রঃ নিউজ২৪ টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

জুতো পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ কর্মী

আপডেট টাইম : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮