ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭০ তলা কাঠের উঁচু ভবন তৈরির পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঠ দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন তৈরির পরিকল্পনা করেছে জাপানের একটি কোম্পানি। ২০৪১ সালে জাপানের ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবনটি নির্মাণের পরিকল্পনা করেছে সুমিতোমো ফরেস্ট্রি নামের কোম্পানি। ডব্লিউ ৩৫০ নামের ভবনটি হবে ৭০ তলা বিশিষ্ট।

কোম্পানিটি জানায়, কাঠামোর ১০ শতাংশে স্টিল আর বাকী অংশে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনমিটার স্থানীয় কাঠ ব্যবহার করা হবে।  ভবনটিতে প্রায় আট হাজার ঘর এবং প্রতি তলার বারান্দায় বৃক্ষ ও লতাপাতা থাকবে।

টোকিওতে প্রায়ই ভূমিকম্প হয়। আর এই প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবিলায় ভবনটির কেন্দ্রে ৩৫০ মিটারের একটি কাঠ ও স্টিলের স্তম্ভ থাকবে। এর সঙ্গে সংযুক্ত থাকবে একটি ডায়াগনাল স্টিল ভাইব্রেশন-কন্ট্রোল।

ধারণা করা হচ্ছে, প্রকল্প বাস্তবায়নে জাপানি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি ইয়েন (৫৬০ কোটি ডলার) ব্যয় হবে। কিন্তু একইধরনের  প্রচলিত একটি  আকাশচুম্বি ভবন তৈরি করতে ব্যয় হয় দ্বিগুণ অর্থ।

তবে, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে ২০৪১ সালে এই  ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই  নির্মাণ খরচ আরো কমে আসবে বলে আশা করছে সুমিতোমো।

প্রসঙ্গত, বিশ্বে বিভিন্নস্থানে কাঠের নির্মিত আকাশচুম্বি ভবন হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে কাঠের তৈরি ১৮-তলা একটি অফিস ভবন আছে। এ ছাড়া কানাডার ভ্যাঙ্কুভারে ৫৩ মিটার উঁচু কাঠের তৈরি একটি ভবন আছে যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের তৈরি স্থাপনা হিসেবে স্বীকৃত।

তথ্যসূত্র: বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭০ তলা কাঠের উঁচু ভবন তৈরির পরিকল্পনা

আপডেট টাইম : ১১:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮