ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাখাইনের ‘বিভীষিকা’ ঘটনা সম্পর্কে জানেন না সুচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাখাইন রাজ্যে সংঘটিত বিভীষিকাময় ঘটনা সম্পর্কে পুরোপুরি জানেন না মিয়ানামারের কার্যত নেত্রী অং সান সুচি। রাখাইন রাজ্য ও মুসলিম অধ্যুষিত গ্রামগুলো সফর এবং সুচির সঙ্গে বৈঠকের পর বিবিসি’র কাছে জনসন এ মন্তব্য করেন।

মিয়ানমার সফরের আগে বরিস জনসন বাংলাদেশ সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। পরে তিনি চট্টগ্রামের রোহিঙ্গা শরণার্থী শিবিরিগুলো ঘুরে দেখেন।

ইয়াঙ্গুনে সুচির সঙ্গে বৈঠকের পর বরিস জনসন বলেন, সত্যি কথা বলতে কী, আমি আসলেই মনে করি না যে, রাখাইনের বিভীষিকাময় ঘটনা সম্পর্কে সুচি পুরোপুরি জানেন। আমি মনে করি না যে, আমরা যা দেখেছি তিনি হেলিকপ্টারে চড়ে তা দেখেছেন। আমি তার নেতৃত্বের প্রতি আস্থাশীল কিন্তু মিয়ানমারে যা ঘটেছে তা দেখে আমি অত্যন্ত দুঃখিত।

রাখাইনের ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, রোহিঙ্গা মুসলমানদের নিরাপদে দেশ ফেরার সুষ্ঠু পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন জনসন।

গত কয়েক মাস ধরে রাখাইন পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সরকারের মধ্যে উদ্বেগ বেড়েছে। মিয়ানমারের উগ্রবাদী বৌদ্ধ সন্ত্রাসী ও দেশটির সামরিক বাহিনীর বর্বর হামলার মুখে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান মারা গেছেন। এছাড়া, লাখ লাখ রোহিঙ্গা মুসলমান টিকতে না পেরে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে এ পর্যন্ত ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে মিয়ানমার সরকারের ওপর বড় রকেমর কোনো চাপ সৃষ্টি করা হয় নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাখাইনের ‘বিভীষিকা’ ঘটনা সম্পর্কে জানেন না সুচি

আপডেট টাইম : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮