হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাস্থ বসাকপাড়া পপি-ওয়াটার ক্রেডিট প্রকল্পের উদ্যোগে গতকাল সকাল ১১ টায় নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সনজুর রহমান। এতে ৩০জন হত দরিদ্রদের পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্য অধিকারের জন্য প্রশিক্ষণ প্রদান করেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শামসুল হক।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রভিত্তিক সমাজ উন্নয়ন সংস্থায় Water.org এর আর্থিক সহযোগিতায় ২০১৪ সনের জুলাই মাসে এ প্রকল্পের জয়যাত্রা আরম্ভ হয়।এ কর্মশালায় উপস্থিত ছিলেন পপির বাজিতপুর শাখার সিনিঃ শাখা ব্যবস্থাপক মোঃ জামাল হোসেন, প্রকল্পের প্রকল্প প্রকৌশলী মোঃ আবু তারেক, পপির সদস্য ঝর্না আক্তার, সালেহা আক্তার প্রমুখ।
Reporter Name 























