ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

টাইগার তাসকিনের যত অর্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫২ বার

তাসকিন আহমেদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন ভয়ংকর পেসার। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে তিনি খেলে থাকেন । ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত টেস্ট না খেললেও, এরই মধ্যে ওয়ানডে ও টি-২০ ম্যাচে অসাধারণ বল করে সবার নজর কেড়েছেন।

১ এপ্রিল ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি টি-টোযেন্টি বিশ্বকাপ সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরপর ২০১৪ সালে ভারতের বিপক্ষে তার অভিষেক ওয়ানডে ম্যাচেই নেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিবি বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ, ২০১৫ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ৪র্থ খেলায় তিনি ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। আন্তর্জাতিক ক্যারিয়ার অভিষেকের পর থেকে এই পর্যন্ত ১৪ টি ওয়ানডে খেলে ২১ উইকেট লাভ করে নিয়েছেন এবং দুই ম্যাচ টি- টেয়েন্টি ৫৩ রান দিয়ে ২টি উইকেট দখল নেন তাসকিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

টাইগার তাসকিনের যত অর্জন

আপডেট টাইম : ১১:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫