ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাড়িতে মায়ের লাশ কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলেন সুমাইয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষার আগে মেয়েকে নিজ হাতে তৈরি করে দিবেন মা। তারপর ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেন। এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু সুমাইয়ার ভাগ্যে তা আর হয়নি।

মেয়েকে রেখেই চিরদিনের জন্য চলে গেলেন মা। সেই মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসে সুমাইয়া। ফরিদপুরের সালথা মডেল উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিন এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর গ্রামের মো. সহিদ মোল্যার মেয়ে। সে সালথা উপজেলার আটঘর উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের জানান, রবিবার রাতে সন্তান প্রসব করার সময় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুমাইয়ার মা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মায়ের লাশ বাড়িতে এসে পৌঁছায়। এ সময় মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ছুটে যায় সুমাইয়া।

পরীক্ষা দেয়ার সময় বারবার কান্নায় ভেঙ্গে পড়ে। তবে সহপাঠী ও কেন্দ্র সচিবদের সহযোগিতায় সুমাইয়া পরীক্ষা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান কেন্দ্রে ছুটে গিয়ে তাকে শান্তনা দেন।

আটঘর উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান বলেন, সকাল ১১টায় সুমাইয়ার মায়ের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাড়িতে মায়ের লাশ কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলেন সুমাইয়া

আপডেট টাইম : ০৫:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮