ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী রবিবার শপথ গ্রহণ প্রধান বিচারপতির নাম প্রস্তাব রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে সকলেরই কৌতূহল রয়েছে।

তবে তার অবসান ঘটিয়ে নতুন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল রাতে বঙ্গভবনে এ সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হতে পারেন দেশের ২২তম প্রধান বিচারপতি। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।’

আগামী রবিবার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি শেষে নতুন প্রধান বিচারপতির শপথ হতে পারে বলেও জানা যায়। তবে রাষ্ট্রপতি কার নাম চূড়ান্ত করে প্রস্তাব পাঠিয়েছেন তা জানা যায়নি।

এদিকে গতকাল রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগের ফাইলে স্বাক্ষর করেন বলে জানা গেছে। ওই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগের পর গত আড়াই মাস ধরে প্রধান বিচারপতির পদটি শূন্য রয়েছে। ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল এসকে সিনহার।

কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ৮১ দিন আগেই তিনি পদত্যাগ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী রবিবার শপথ গ্রহণ প্রধান বিচারপতির নাম প্রস্তাব রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮