ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • ৬৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ফলে জনগণের শঙ্কিত হওয়ার কিছু নেই।

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ আইন ভঙ্গের চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে। কোনোভাবেই ২০১৪-১৫ সালের মতো অস্থিতিশীল পরিস্থিতির পুনরাবৃত্তি করতে দেয়া হবে না’।

উল্লেখ্য,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮ ফেব্রুয়ারি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই

আপডেট টাইম : ০৪:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮