ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন : বিএনপির সমর্থন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৭১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বুধবার সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এই সমর্থনের কথা জানান ।

হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার। তারা যে বাজেট দিয়েছে তা অনৈতিক ও বৈষম্যমূলক। সরকারের এ বাজেট অবাস্তবায়নযোগ্য। এই বাজেটের ফলে ইতোমধ্যে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষিত সমাজকে উপেক্ষা ও অপমান করে আপনি অনেক সময় অনেক কথাই বলেন। আপনাকে আমি বলতে চাই আজে-বাজে কথা বন্ধ করে শিক্ষকদের জন্য যে পে-স্কেল ঘোষণা করেছেন তা বাতিল করে নতুন পে-স্কেল ঘোষণা করুন।’

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরাসহ দলের অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন : বিএনপির সমর্থন

আপডেট টাইম : ১১:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫