ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গানের তালে গোস্যা নিবারণ হবে রাজধানীবাসীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ জলের আধারে গানের তালে কিছুটা সময় কাটাতে রাজধানীবাসীর জন্য আধুনিক পার্ক হিসেবে গড়ে তোলা হচ্ছে গুলিস্তানের ওসমানী উদ্যান। প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে জল সবুজে প্রকল্পের আওতায় ‘গোস্যা নিবরণী পার্ক` নামে নবরূপ দেয়া হচ্ছে এই পার্কটিকে।

আজ এই কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

উদ্বোধন শেষে মেয়র বলেন, ওসমানী উদ্যান একেবারেই ব্যবহারের অনুপযোগী ছিল। সন্ধ্যা নামলেই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতো। সাধারণ মানুষের আনাগোনা একেবারেই বন্ধ ছিল। সবার কথা চিন্তা করে আমরা পার্কটিকে অত্যাধুনিক করার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, স্থপতি আরিফ আযমের প্রস্তাব অনুযায়ী বোর্ড সভায় ওসমানী উদ্যানকে গোস্যা নিবারণী পার্ক হিসেবে নামকরণের প্রস্তাব আসছে। এর কারণ নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোস্যা হয়ে থাকে। এই পার্কে এলে স্বাভাবিকভাবে মন ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়ার ব্যবস্থা, হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই গোস্যা নিবারণ হয়ে পুরো চাঙাভাব নিয়ে কাজে ফিরতে পারবেন যে কেউ। এই চিন্তা থেকেই এটি গোস্যা নিবারণী পার্ক হিসেবে নামকরণ করার চিন্তাভাবনা।

জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় ২৯ একর জায়গার ওপর অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সৃষ্টি করতে ওসমানী উদ্যানকে নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানান মেয়র।

এরপর মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স করা হচ্ছে। শনিবার চারটির উদ্বোধন করা হয়। এরপর মেয়র জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, হাসিবুর রহমান মানিক, স্থপতি আরিফ আযম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গানের তালে গোস্যা নিবারণ হবে রাজধানীবাসীর

আপডেট টাইম : ০২:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮